বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

মাস্কবিহীন ঘোরাঘুরি: বরিশালে অর্ধশত ব্যক্তিকে অর্থদন্ড

আব্দুল্লাহ আল হাসিব,বরিশাল  বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার না করায় ৫৩ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সকলকে মাস্ক পরার জন্য আহ্বান জানান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ হেলালউদ্দিন এবং নিরূপম মজুমদারের নেতৃত্বে নগরীতে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সদর রোড, হাসপাতাল রোড এবং নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্কবিহীন মোট ৫৩ জনকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

করোনার সংক্রমণ রোধে ভবিষ্যতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আরও কঠোর হওয়ার কথা জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিন।