বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি পুত্র পাভেল

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বড়লই ঐক্য বন্ধন ফুটবল টুর্নামেন্ট ২০২০এর উদ্বোধন করেছেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের বড় ছেলে আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল।

বুধবার ২৫ নভেম্বর বিকাল ৩ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের কাছারি বাজার মাঠে বড়লই মৈত্রী বন্ধন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন মাননীয় সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ব্যাপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবর আলী মিয়া,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন সরকার, কাশিপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ, আব্দুল্লাহেল বাকী, বড়ভিটা ইউনিয়ন পরিষদ সদস্য মজিবর রহমান প্রামানিক ।
উদ্বোধনী খেলায় রায়গন্জ ফুটবল দল এবং লালমনির হাট ফুটবল দল অংশ গ্রহন করে। নির্ধারিত সময়ে খেলা গোল শুণ্য থাকায় সরাসরি ট্রাইব্রেকারেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়। ট্রাইব্রেকারে লালমনির হাট ফুটবল দল ৫/৪ গোলে জয়লাভ করে পরবর্তী পর্বের খেলায় অংশগ্রহনের যোগ্যতা অর্জন করে।