বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

পটুয়াখালীতে ইজিবাইকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর গলাচিপায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকে বাসের ধাক্কায় আকাশ চৌকিদার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আলামিন চৌকিদার (৩৫) নামে আরেকজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মুদিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃত আকাশ সদর উপজেলার শারিকখালি গ্রামের কবির চৌকিদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি গলাচিপা থেকে বাদুরা বাজারে আসার সময় গলাচিপাগামী সিনহা খন্দকার নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এতে ইজিবাইকের চালক আকাশ ও যাত্রী আলামিন গুরুতর জখম হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়। তবে আলামিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আলামিনের পরিবারের সদস্যরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।