বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে সরকারী সম্পত্তি দখল করে পাকা স্থাপণা নির্মাণ

শামীম আহমেদ  কোন নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারী সম্পত্তিতে অবৈধ ভাবে পাকা স্থাপণা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন দেখা গেছে, জেলার উজিরপুর উপজেলার বামরাইল বন্দরে খালের একাংশ দখল করে পাকা স্থাপণা নির্মাণ কাজ চালিয়ে আসছে স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান। ইউপি সদস্য আতিকুর রহমান জানান, ওই সম্পত্তি তার ডিসিআর নেয়া। তবে ডিসিআর সম্পত্তিতে পাকা স্থাপণা নির্মাণ বৈধ কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

এবিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী।

অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সওজের সম্পত্তির উপর পাকা স্থাপণা নির্মাণ কাজ চালিয়ে আসছে স্থানীয় প্রভাবশালী শাহজাহান বেপারী। গত কয়েকদিন যাবত অব্যাহত ভাবে নির্মাণ কাজ চালিয়ে আসলেও সরকারী সম্পত্তি রক্ষায় এগিয়ে আসেনি কেউ।

এবিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ খান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে এবিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও একই উপজেলার বাকাই বাজারে পরিত্যাক্ত স্বাস্থ্য উপ-কেন্দ্র দখল করে মুরগীর দোকানসহ অন্যান্য দোকান ঘর চালিয়ে আসছে স্থানীয় প্রভাবশালীরা। সরকারী সম্পত্তি দখল মুক্ত করতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।