বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:০২
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার-১

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর নাম নাজমুল শরীফ (২৬)। সে নড়াইলের বাবরা শরীফবাড়ি এলাকার মকলেছ শরীফের ছেলে।

রবিবার (২১ জুলাই) বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লোহাগড়া থানার এসআই মিল্টন, এসআই আতিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার একটি চৌকশ টিম অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবাসহ নাজমুল শরীফ নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। নড়াইলের জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজকের এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।