সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৫৭
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

ভোলায় কোস্টগার্ডের অভিযানে কোটি টাকার কারেন্ট জাল জব্দ

ভোলা প্রতিনিধি:ভোলার মনপুরার ঢালচর ও কলঅতলী মধ্যবর্তী মেঘনায় অভিযান চালিয়ে কোটি টাকার প্রায় তিন লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার(২১জুলাই) সকালে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ আব্দুল আলীম (সিপিও) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢালচর ও কলঅতলী মধ্যবর্তী মেঘনায় অভিযান চালিয়ে বোট থেকে ৩ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া জালের আনুমানিক ম‚ল্য প্রায় ১ কোটি টাকা।

তিনি আরো বলেন,আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রীবাহী লঞ্চে করে মনপুরা আসার পথে সূর্যমুখী ঘাটের নাসিম মাঝি ও রিজির খালের ছালাউদ্দিন মাঝির নতুন কারেন্টজাল কোস্টগার্ড জব্দ করে।