সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫২
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

রাণীশংকৈলে ছেলেধরা গুজবে জনতার হাত থেকে উদ্ধার ২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেণা থানা পুলিশ  ২২ জুলাই সোমবার সকালে উপজেলার জওগাঁও ও মীরডাঙ্গী এলাকা থেকে উত্তেজিত জনতার রোষানল থেকে ছেলেধরা গুজবে ২ জনকে উদ্ধার করেছে। এ সময় উত্তেজনা সৃষ্ঠিকারী দুজ’নকে  মীরডাঙ্গী বাজার  থেকে আটক করেছে।
খোঁজ নিয়ে জানা যায় নীলফামারী জেলার ডোমার উপজেলা মজিবর রহমানের পুত্র রশিদুল ইসলাম (২৭) জওগাঁ গ্রামে মাদ্রাসার সাহায্য আদায় করছিল এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলেয়া গ্রামের মাজেদ আলীর পুত্র (মানসিক রোগী) শাকিব(২৫) ভিক্ষা করছিল। স্থানীয় লোকজন তাদের আটক করে ছেলেধরা সন্দেহে মারপিট শুরু করে।
খবর পেয়ে  থানা পুলিশ জনগণের রোষানল থেকে তাদের উদ্ধার করে থানা হেফাজতে রাখে। উত্তেজনা সৃষ্ঠিকারী মীরডাঙ্গী এলাকার খাজামুদ্দিনের পুত্র ইউসুফ আলী ও ইসলাম উদ্দীনের পুত্র আবুল হোসেনকে আটক করে। পরে উত্তেজনাকারী দুজ’নকে  উপজেলার চেয়ারম্যানের হেফাজতে ছেড়ে দেয় থানা পুলিশ।
স্থানীয় লোকজনকে শান্ত করতে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা বলেন বিষয়টি সত্য নয়, এটি একটি গুজব, জনগণকে বিভ্রান্ত  না হওয়ার পরামর্শ দেন।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুল মান্নান বলেন মানসিক রোগী শাবিককে হরিপুর উপজেলার ভেটনা গ্রামে তার বড় ভাইর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং রশিদুলের নীলফামারী জেলায় খবর পাঠানো হয়েছে। ছেলেধরা গুজবে কান না দেওয়ার জন্য অভিভাবকদের উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং বের করা হয়।