সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৪৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

অভিনেতা আরিফিন শুভ করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা আরিফিন শুভ। আপাতত বাসাতেই আছেন এই অভিনেতা।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে আরিফিন শুভ নিজেই এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়েই গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসেছে। সেটা পজিটিভ। আমি অফিসিয়ালি জানাচ্ছি যে, একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি আমার বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরব। চিকিৎসক বলে দিয়েছেন যে, আমি দ্রুতই সুস্থ হয়ে উঠব।

আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ আপাতত করোনার কারণে আটকে রয়েছে। এই সিনেমায় শুভকে দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে।