সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:০৮
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বরগুনায় স্ত্রীর সাথে অভিমান করে মাছ ব্যবসায়ীর আত্মহত্যা

ডেক্সরিপোর্ট:বরগুনার আমতলী উপজেলায় মো:আব্দুস ছালাম ফকির নামে এক মাছ ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাতে আমতলী পৌর শহরের পল্লবী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় বুধবার আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আমতলী উপজেলার শারিকখালী গ্রামের আব্দুস ছালাম ফকির দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিলেন। ব্যবসা সম্প্রসারণ ও স্ত্রী হনুফা বেগম ওমান থাকায় ছালাম আমতলী পৌর শহরের পল্লবী আবাসিক এলাকায় সজল বিশ্বাসের ঘর ভাড়া নিয়ে গত ১০ মাস ধরে একাই বসবাস করতেন।

স্ত্রী হনুফা ওমান থেকে স্বামী ছালামকে কোনো টাকা দেয় না। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে মনমালিন্য চলছে। প্রায়ই স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা।

টাকা না পাঠানোয় স্ত্রীর সঙ্গে অভিমান করে ছালাম মঙ্গলবার রাতে ভাড়াটিয়া ঘরের আড়ার সঙ্গে নিজের গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।

বুধবার সকালে আমতলী মাছ বাজারে ছালামকে না পেয়ে তার ছোট ভাই শাহজাহান ফকির ওই বাড়িতে যায়। তার ভাড়াটিয়া বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করে। কিন্তু দরজা না খোলায় তার সন্দেহ হয়।

পরে ঘরের একটি ফাঁক দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে।

আমতলী থানার ওসি মো:আবুল বাশার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।