এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর বাম তীর রক্ষায় নির্মিত টি-বাঁধটি আবারও ধসে যাচ্ছে। গত ১১ দিনের ব্যবধানে নতুন করে আবারো ৫০ মিটার ধসে গেছে। বাঁধটি ভেঙে গেলে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে শত শত বাড়ি-ঘর ও আবাদী জমি ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
স্থানীয় মানুষের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলাতি কারনে সরকারের লাখ লাখ টাকা অপচয় হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জিও টেক্সটাইল ব্যাগে বালু ভর্তি করে বাঁধটি রক্ষার চেষ্টা করছেন।
সরেজমিন গতকাল মঙ্গলবার উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া টি-বাঁধে গিয়ে দেখা যায়, পানির প্রবল স্রোতে বাঁধটির বিশাল অংশ ধসে গেছে। এলাকাবাসীর আশঙ্কা যেকোন মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে বাঁধটি।
স্থানীয়দের অভিযোগ, স¤প্রতি লাখ লাখ টাকা ব্যয় করে অপরিকল্পিতভাবে বাঁধটি সংস্কার করা হয়।
কুড়িগ্রাম পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং করে বাঁধটি রক্ষার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরে বাঁধটি তিস্তা নদীর বা তীরের ভাঙন রোধে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।