সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

সেরা খেলোয়াড় স্বরলিকা পারভীনকে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইকেল প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় স্বরলিকা পারভীনকে একটি বাইসাইকেল উপহার প্রদান করেছে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন।

বুধবার বিকালে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী তাঁকে এ উপহার প্রদান করেন।

ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনয়নের বাঁশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে। ২০১৭ সালের সেই টুর্নামেন্টে স্বরলিকা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। স্বরলিকা বর্তমানে বাঁশজানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বিদ্যালয়ে যাতায়াত সমস্যা দুর করতে প্রশাসনের তরফ থেকে বাইসাইকেলটি উপহার দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন ও স্বরলিকার বাবা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।