সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:০৬
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ভোলা-লক্ষীপুর রুটে দুইটি ফেরী বিকল হওয়ায় চরম ভোগান্তিতে পরিবহন শ্রমিক ও যাত্রীরা

ভোলাপ্রতিনিধি:ভোলা-লক্ষীপুর রুটের যান্ত্রিক ক্রটির কারণে পাঁচদিন ধরে বিকল হয়ে রয়েছে দুইটি ফেরি। এতে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে দীর্ঘ যানবাহনের সারি। এতে চরম ভোগান্তিতে পড়েছে পরিবহন শ্রমিক ও যাত্রীরা।

শুক্রবার (২৬ জুলাই) দুই ঘাটে পারের অপেক্ষায় রয়েছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী যানবাহনসহ বিভিন্ন পরিবহন।
জানাগেছে, ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম ভোলা-লক্ষীপুর রুট। দেশের দীর্ঘতম এ রুট দিয়ে প্রতিদিন তিনটি ফেরি চলাচল করে। কিন্তু গত ২২-২৩ জুলাই কনকচাঁপা ও কৃষাণী নামের দুইটি ফেরি যান্ত্রিক ক্রটির কারণে বিকল হয়ে যায়।

একটি সচল থাকলেও যানবাহনের জট না কমায় গত মঙ্গলবার নতুন একটি ফেরি যোগ করা হয়। এতেও দুই পাশের যানবাহনের চাপ কমানো যাচ্ছে না।
মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চালকেরা জানায়, ভোলা-লক্ষীপুর রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই রুটে সেবার মান বাড়েনি। একের পর এক ভোগান্তি বাড়ছে। এখানে নিয়মিত ৪/৫টি ফেরি চালু করলে যানজট কমে যাবে।

একাধিক ট্রাক চালকদের সঙ্গে কথা বলে জানাগেছে, ফেরি বিকল থাকায় এক সপ্তাহের বেশি সময় ধরে ঘাটে অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না। কারো ট্রাকের কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে। ঘাটে অনেক ভোগান্তির মুখে পড়তে হয় তাদের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডবিø¬উটিসি) ম্যানেজার মোঃ এমরান খান বলেন,খুব দ্রুত ফেরি সচল হবে বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, ৩টির মধ্যে দু’টি ফেরি বিকল রয়েছে, সেগুলো মেরামত কাজ চলছে। ঘাটের যানজট কমাতে আরো একটিসহ মোট দু’টি ফেরি চলছে। দুইদিনের মধ্যে সব ফেরি সচল হবে বলে আশা করছি। ফেরিগুলো সচল হলে এক সপ্তাহের মধ্যে যানজট কমে যাবে।