সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি দিপ্ত কর্মকার আটক

ডেক্সরিপোর্ট:ঝালকাঠির নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি দিপ্ত কর্মকারকে (২৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকায় তমালপট্টি থেকে তাকে আটক করা হয়।

আটক দিপ্ত কর্মকার,উপজেলা শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা ও দিপ্ত জুয়েলার্সের সত্ত্বাধিকারী গৌরাঙ্গ কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নলছিটি ফাড়ির ইনচার্জ,এসআই আজিজুল বারীর নেতৃত্বে একদল পুলিশ তমালপট্টি এলাকার একটি দোকানে অভিযান চালায়। এসময় দিপ্ত কর্মকারকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০ পিস উদ্ধার করা হয়।

নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, আটক দিপ্ত কর্মকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।