মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০৮
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

চরফ্যাশনে ঝড়ের কবলে সাগর মোহনায় ট্রলার ডুবি,২০ দিনেও খোঁজ মেলেনি ১৬ জেলের

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ২টি জেলে ট্রলার ডুবির ঘটনার ’২০’ দিনও খোঁজ মেলেনি নিখোঁজ ১৬ জেলের।

শুক্রবার(২৬ জুলাই) বিকাল পর্যন্ত তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দ্রæত সন্ধানের জন্য প্রশাসনের সহযোগিতার দাবি জানানো হয়।

পরিবার সূত্রে জানাগেছে, গত ৫ জুলাই বিকাল ৫ টার সময় দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের ভাড়ানী বাজার থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায়, শনিবার ৬ জুলাই বঙ্গোপসাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ১৪ জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। সে সময় থেকে ট্রলারসহ ১৪ জন জেলের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন, চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ,আহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোঃ শাহাজাহান মাঝি (৫০), মোঃ জামাল মেস্তরী (৩৫), মোঃ রুবেল (২২), আঃ হাই (২৫), মোঃ আফসার জমাদার (৫০), মোঃ শাহাজাহান (৪৫), মোঃ জসিম (২০), মোঃ হোসেন (৪০), মোঃ রবিউল (১৮), মোঃ নাসির (৪৫), মোঃ সুলতান মাঝি (৫০), মোঃ রফিজল (৪৫), মোঃ জলিল (৩৫), নিখোঁজ জেলে শাহাজাহান মাঝি’র পরিবারের সাথে সহ একাধিক নিখোঁজদের সন্ধানে পরিবারের সাথে আলাপ কালে ২০ দিনেও তাদের খোঁজ না মিলায় স্ত্রী, সন্তান, বাবা, মা সহ পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। একই অবস্থা ১৪ জেলে প্রতিটি পরিবারের।

অন্যদিকে ৫জুলাই ভোর ৬টায় চরমাদ্রাজের সামরাজ মৎস্য ঘাটের মনির মাঝির ট্রলারটি মেঘনায় গ্যাস ফিল্ড চ্যানেল থেকে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারের ১৫জন জেলের মধ্যে ১৩জন উদ্ধার হয়েছে এবং ২জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

এদিকে চরমাদ্রাজের মনির মাঝি ট্রলার এই পর্যন্ত কক্সবাজার এলাকা থেকে জীবিত ২জন ও মৃত ১১জনের লাশ পাওয়া গেছে। নিহত পরিবারের স্বজনদের মাঝে ত্রাণ তববিল থেকে ২৫হাজার টাকা প্রদান করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।

এছাড়াও স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে তাদের স্বজনদেরকে ত্রাণ দেয়া হয়েছে বলে রসুলপুর ইউপির চেয়ারম্যান জহির উদ্দিন পন্ডিত ও চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল জমাদার জানিয়েছেন।

চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সাগরে জেলে ট্রলার ডুবির ঘটনায় নিহত ১১ জেলের পরিবারকে সরকারী ত্রান তহবিল থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।