কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইকের চার আরোহী নিহত হয়েছেন। একইসঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে কাঁঠালবাড়ি এলাকার মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।
রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি বাস পেছন থেকে যাত্রীবাহী ইজিবাইকটিকে ধাক্কা দেয় এবং এতে ৪ জনের মৃত্যু হয় এবং আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম।