সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বরিশাল(বিএমপি)তে’মাদক উদ্ধারে সেরা অফিসার এসআই দেলোয়ার

ডেক্সরিপোর্ট:মাদক উদ্ধারের ক্ষেত্রে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনকে সেরা অফিসার ঘোষণা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)। সফলতাসূচক তাকে পুলিশ বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

শনিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মো. শাহাবুদ্দিন খান গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই দেলোয়ারের হাতে ক্রেস্টটি তুলে দেন।

এর আগে এপ্রিল মাসে এসাআই দেলোয়ার ক্লুলেস মামলার রহস্য উন্মোচন করে সেরা অফিসার নির্বাচিত হন এবং তাকে সফলতার কারণে তাকে সেই মাসেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছিল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়- ডিবি পুলিশের এসআই দেলোয়ার মে মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেন। বিশেষ করে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধারের পরিমাণ ছিল উল্লেখযোগ্য।

মাদক উদ্ধারে সফলতার কারণে তাকে গত মে মাসে বেস্ট অফিসার ঘোষণা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ মো. শাহাবুদ্দিন খান। পরে ডিবি পুলিশের এই চৌকস কর্মকর্তা দেলোয়ার হোসেনকে শনিবার নিজের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি।

এছাড়া এসআই দেলোয়ার কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে সাহসী ভুমিকা রেখে বহুবার প্রসংশিত হয়েছেন। এমনকি তিনি প্রধানমন্ত্রীর হাত থেকেও পিপিএম পদক পেয়েছেন।