সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:২৯
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

মেনে চলুন বিদ্যুৎ বিল কমাতে কিছু উপায়

অনলাইন ডেস্ক  অনেকেই বিদ্যুৎ বিল নিয়ে দুশ্চিন্তায় থাকেন। মাসের পর মাস বিদ্যুৎ বিল বুঝা হয়ে দাঁড়িয়েছে যাদের। যা বাজেট তার চেয়ে দিগুণ খরচ করতে হচ্ছে বিদ্যুৎ এর পিছনে। কোনভাবে কমছে না এমন আতঙ্কে রয়েছেন যারা। তাদের জন্য বিশ্লেষণ করে দেখা গেছে খুব সহজেই কিছু নিয়ম মেনে চললে আপনার ঘরের বিদ্যুৎ খরচ অনেকটাই কমে আসতে পারে।

ঘর থেকে বের হচ্ছেন খেয়াল করুন কোন আলো কিংবা পাখা চলছে কি না। চললে বন্ধ করেই বের হোন। কক্ষে পুরনো বাতি থাকলে সেটি বদল করে এনার্জি বাঁচায় এমন আলো ব্যবহার করুন।

বাসায় ল্যাপটপ কিংবা ডেস্কটপ ব্যবহার করছেন কাজ শেষ করে না বন্ধ করেই উঠে গেছেন কি না খেয়াল করুন। ব্রেক নিচ্ছেন কম্পিউটার কে রাখতে পারেন স্লিপ মোডে। এভাবেও বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারেন।

এসির খরচ বাঁচাতে ঘর ঠান্ডা লাগতে বিকল্প পথ বের করুন। মোটা পর্দা বা উইন্ডো ব্লাইন্ড ব্যবহার করুন। তাছাড়া নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করুন। এজন্যও বিদ্যুৎ এর বিল বেশী আসে।

আমাদের গৃহস্থলীর একটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক পণ্য হলো ফ্রিজ। প্রায় সবাইর ঘরেই ফ্রিজ রয়েছে। অনেকই একাধিক ফ্রিজ ব্যবহার করে থাকেন। তাই ফ্রিজ ব্যবহারে সর্তক না হলে বাড়বে বিদ্যুৎ বিল। ফ্রিজের তাপমাত্রা ২ ডিগ্রিতে রাখুন। অন্যদিকে ফ্রিজারের তাপমাত্রা রাখুন ১৮ ডিগ্রিতে। এইভাবে খাবার ভালো রাখবে। অতিরিক্ত ঠান্ডা রাখলে বিদ্যুৎ বিলও বেশী আসে।

শহর-গ্রামে প্রতিটি ঘরেই এখন অনেকই বাড়িতে ইস্ত্রি মেশিন ব্যবহার করেন। এসব মিশনে বিদ্যুৎ বিল বেশী আসে। ইস্ত্রি মেশিন সারাক্ষণ চালিয়ে না রেখে একবার মেশিন গরম করে অফ করে কাপড় ইস্ত্রি করুন। আবার মেশিন ঠান্ডা হলে আবার সুইচ অন করুন এভাবেও বিদ্যুৎ বিল অনেকটা সাশ্রয় করা সম্ভব।

ওয়াশিং মেশিন ব্যবহার এর ফলে বিদ্যুৎ বিল বেশী আসে। তাই বিদ্যুৎ খরচ কমাতে ওয়াশিং মেশিনের ব্যবহার কমিয়ে প্রাকৃতিকভাবে রোদে কাপড় শুকান।তাছাড়াও মাইক্রোওয়েভ ব্যবহার করছেন খেয়াল রাখুন অতিরিক্ত ব্যবহার করছেন কি না। বুঝে ব্যবহার করুন নাহলে সেখানে থেকেও বিদ্যুৎ বিল বাড়তে পারে। একটু সতর্কই আপনাকে এনে দিতে পারে সুখ।