বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০৪
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

বরিশালে নিউজ ২৪ এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

ডেক্সরিপোর্ট: বরিশালে আনন্দঘন পরিবেশে কেক কেটে বাংলাদেশ নিউজ ২৪ এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।২৮ জুলাই রোববার সকাল ১১টায় নগরীর সদর রোডের বাংলাদেশ নিউজ ২৪ এর ব্যুরো অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খাঁন বিপিএম (বার, বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, সাংস্কৃতিজন এস এম ইকবাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মুরাদ আহাম্মেদ, আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, নিউজ ২৪ এর বরিশাল প্রতিনিধি, রাহাত খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদাউস সোহাগ ও সহ-সভাপতি গিয়াস উদ্দিন সুমন, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ,চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি কাওছার হোসেন রানা, আঞ্চলিক দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক এবং নিউজ ২৪ এর শুভাকাংখিরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান নিউজ ২৪ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাহাত খানসহ মিডিয়া পরিবারকে ফুলের শুভেচ্ছা জানান। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি কেক উপহার দেন। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।