কামরুজ্জামান শাহীন,ভোলা:ভোলার চরফ্যাসনের চরমাদ্রাজ ইউনিয়নের মাদ্রাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে কল্লা কাটা, গণপিটুনি, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৯জুলাই) চরফ্যাসনের মাদ্রাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী নিয়ে এই সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়।
চরফ্যাসন থানার আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলার নবাগত পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদীন আখন ও চরফ্যাসনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.সাব্বির হোসেন।
এছারা আরো উপস্থিত ছিলেন চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদের জেয়ারম্যান মোজাম্মেল জমাদার, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ,শিক্ষকমন্ডলী , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং চরফ্যাসন ও ভোলা জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ ও পুলিশ সদস্যরা।