সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩৯
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত ১

ডেক্সরিপোর্ট:গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চট্টগ্রামের পটিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ আরমান (২৫)নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আরমান এর বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো: তারেক আজিজ বলেন, ‘গত ১৯ জুলাই এক কিশোরীকে ধর্ষণ করেন বখাটে আরমান। এ ঘটনায় ধর্ষিতার পরিবার মামলা দায়ের করলেও ধর্ষক আরমান পালিয়ে যান।

আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুসুমপুরার মেহেরআঁটি গ্রামে র‌্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরমানের লাশ উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।