বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:২০
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

দেশে টিকার দ্বিতীয় চালান আসছে ২২ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট  কোভিড-১৯ মহামারি থেকে সুরক্ষায় উদ্ভাবিত টিকার দ্বিতীয় চালান ২২ ফেব্রুয়ারি ভারত থেকে আসছে।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির সভাপতি নাজমুল হাসান সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নিয়ে সাংবাদিকদের এ কথা জানান।

বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যকার চুক্তি অনুযায়ী সরকার সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি টিকা কিনছে। বেক্সিমকো এই টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। ২৫ জানুয়ারি এই টিকার প্রথম চালান দেশে আসে। প্রথম চালানে এসেছে ৫০ লাখ টিকা। এর আগে চিকিৎসা সহায়তা হিসেবে ভারত থেকে আসে ২০ লাখ টিকা।

টিকার দ্বিতীয় চালান প্রসঙ্গে বেক্সিমকো এমডি বলেন, ‘২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে টিকার চালান দেশে পৌঁছাবে। আজ সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে তা ২২ ফেব্রুয়ারি চলে আসবে বলে আশা করছি।’

বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান করোনা টিকাকে নিরাপদ উল্লেখ করে সবাইকে এ টিকা নিতে আহ্বান জানান।

তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর খেলোয়াড়দের সঙ্গে তিনি টিকা নিতে চেয়েছিলেন। তবে দেরি হয়ে যাচ্ছে বলে তিনি আজ টিকা নিয়ে নিয়েছেন।

নাজমুল হাসান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের ১৮ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ দেওয়া হবে।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।