বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৬
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

পটুয়াখালীতে প্রথমবারের মতো নির্মান হচ্ছে বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলায় প্রথম বারের মতো নির্মাণ হচ্ছে স্বপ্নের বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি। নির্মান কাজ শুরু হওয়ার পর থেকে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় বই পিপাসুদের মাঝে। নির্মান কাজ ও উদ্বোধনের পর বই পড়ে বিকেল সময় কাটানোর প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষ।

জানা যায়, স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদার ঐকান্তি প্রচেষ্টায় দশমিনা উপজেলা পরিষদ সংলগ্ন নির্মান করা হচ্ছে স্বপ্নের বঙ্গবন্ধু লাইব্রেরি। দুই মাস আগে শুরু হওয়া ২৫ লক্ষ টাকা ব্যায়ে একতলা ভবনের নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে। দৃশ্য মান হয়েছে স্বপ্নের লাইব্রেরির অনেকটা অংশ। নির্মান কাজের সার্বক্ষনিক তদারকি করছেন সংশ্লিষ্টরা।

লাইব্রেরির কাজ সম্পন্ন হলে পটুয়াখালী জেলায় দশমিনা উপজেলায় শত শত ছাত্র-ছাত্রীসহ বই পিপাসু মানুষ অঅবসর সময়ে ঞ্জান অর্জন করতে পারবেন। জ্ঞান পিপাসুরা দেশি ও বিদেশি সাহিত্য এবং বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রসার শিক্ষক শিক্ষার্থীরা লাব্রেরিতে বসে অথবা খাতায় স্বাক্ষর করে বাড়িতে নিয়ে গিয়ে পড়তে পারবে তার পছন্দের বইটি। লাইব্রেরিতে থাকবে একধিক পত্রিকা,ইন্টারনেট সুবিধা,ইবুক রিডার ডিভাইস ও ল্যাপটব সুবিধা।

লাইব্রেরির সার্বক্ষনিক তদারকি করছেন দশমিনা উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আল-আমিন ও উপজেলা প্রকৌশলী মোঃ মকবুল হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন জানান,বর্তমান সরকারের যে ডিজিটাল প্রচেষ্টা তার সাথে সামঞ্জস্য রেখে বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরির নির্মান কাজ করা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, দশমিনা উপজেলায় কোন বই পড়ার লাইব্রেরি নাই এবং দশমিনা উপজেলার মানুষের প্রবল চাহিদার কারনে ও উন্নত জাতি গঠনের লক্ষে পটুয়াখালী জেলায় এই প্রথম বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি নির্মান করা হচ্ছে যা জ্ঞান বিস্তারে ব্যাপক ভুমিকা রাখবে।