বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৪৬
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

নড়াইলে মসজিদের দেয়াল ধসে শিশুর মৃত্যু

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পুরনো কেন্দ্রীয় মসজিদ ভাঙ্গার সময় ইটের দেয়াল ধসে আকাশ মোল্যা নামে ১০ বছরের এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০,জুলাই) সকাল ৯টার দিকে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলের কালিয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদটি সরকারীভাবে নতুন ভবণ নির্মাণের জন্য পুরনো মসজিদটি ভাঙ্গার কাজ চলছিল। নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মঙ্গলবার (৩০,জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের রাস্তার পাশের দেয়ালের একটি অংশ ধ্বসে পড়ে। এসময় নড়াইলের কালিয়া

পৌরসভার বড়কালিয়া এলাকার হোসাইন মোল্যার ছেলে আকাশ মোল্যা চাপা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইলের কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, নড়াইলের কালিয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদটি সরকারীভাবে নতুনভাবে মসজিদ নির্মাণের জন্য পুরনো মসজিদটি ভেঙ্গে ফেলার কাজ চলছিলো। বৃষ্টির কারণে ওয়ালের একটি অংশ রাস্তার ওপর ধ্বসে পড়লে ওই শিশুটির মাথা ও পা সহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।