বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:১১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গৌরনদীতে এক নারীর মৃত্যু

ডেক্সরিপোর্ট:  বরিশাল জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের আলেয়া বেগম (৫০) নামে এক নারী ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গৌরনদীতে ফিরে এসে মঙ্গলবার রাত পোনে ৯টায় মারা গেছেন।

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহাবুবুল আলম মির্জা।

ডেঙ্গু রোগে আক্রান্ত মৃত আলেয়া বেগমের ভাসুর পুত্র ও গৌরনদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান জানান, তার চাচা আব্দুল মান্নান ফকিরের স্ত্রী আলেয়া বেগম ঢাকায় ছিলেন।

সোমবার গৌরনদীতে ফিরে এসে মেয়ে ঝর্না আক্তার ওরফে ঝুনুর আশোকাঠিস্থ বাড়িতে অবস্থান নেন।ঢাকায় বসে সে জ্বরে আক্রান্ত হন। বিকেলে চাচি আলেয়া বেগম চিকিৎসা নেয়ার জন্য স্থানীয় চিকিৎসক ডাঃ সুকদেব ন্ডুন্ডের কাছে যান। এ সময় চিকিৎসক সুকদেব তাকে এনএস-১ পরীক্ষার জন্য একটি ডায়গনিষ্টিক সেন্টারে পাঠান। পরীক্ষা নিরীক্ষায় রিপোর্টে ডেঙ্গু ধরা পরে। পরবর্তিতে সে গুরুতরভাবে অসুস্থ্য হয়ে পরলে তাকে স্বজনরা রাত পোনে ৯ টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহাবুবুল আলম মির্জা জানান, আলেয়া বেগমকে হাসপাতালে আনার পূর্বেই সে মারা গেছে। তার রিপোর্ট পর্যালোচনায় দেখা গেছে তার রক্তে এনএস-১ বিদ্যমান ছিল অর্থাৎ পজেটিভ পাওয়া যায়। সম্ভবত ঢাকায় আক্রান্ত হওয়ার পরে সে চিকিৎসা না নিয়ে গৌরনদীতে এসে চিকিৎসকের শরনাপন্ন হয়। চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় তার মৃত্যু হয়েছে।