শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৫৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

একুশে আগস্ট মঞ্চে গ্রেনেড ছুড়েছিলো জঙ্গি ইকবাল: র‍্যাব মহাপরিচালক

ডেক্সরিপোর্ট  রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নানের সহযোগী জঙ্গি ইকবাল হোসেন ওরফে ইকবাল ও ওরফে জাহাঙ্গীর সেলিমকে (৪৭) গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনীকে স্বীকারোক্তিতে জানিয়েছে, হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে লক্ষ্য গ্রেনেড ছুঁড়েছিলো।

আজ মঙ্গলবার কাওরান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, মুফতি হান্নানের নির্দেশে সে ২১ আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণ করে। মুফতি হান্নান হামলা পরিচালনার জন্য তাকে গ্রেনেড সরবরাহ করেছিলো। হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছিলো। ঘটনার পর সে ঝিনাইদহে গমন এবং সেখানেই আত্মগোপন অবস্থান করতে থাকে।

সোমবার দিবাগত রাত ৩টায় রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নানের সহযোগী জঙ্গি ইকবাল হোসেন ওরফে ইকবাল ও ওরফে জাহাঙ্গীর সেলিমকে (৪৭) গ্রেফতার করেছে র‍্যাবের গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল।