মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:০৫
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া ও নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে ইয়াবা ট্যাবলেট সহ জসিম মোল্লা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ।

গতকাল নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।  জসিম নড়াইলের খাসিয়াল গ্রামের মৃত সৈয়দ মোল্লার ছেলে। ইয়াবা ব্যাবসায়ি জসিম মোল্লা (২৫)কে তার নিজ বাড়িতে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল নড়াইলের নড়াগাতি থানার পুলিশের নেতৃত্তে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে প্যাকেটে মোড়ানো ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নড়াইলের নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ দিবা গত রাতে গ্রেপ্তার করা হয়। নড়াইলের জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের নাসির শেখের লম্পট ছেলে নাহিদ শেখ (১৮) ও একই গ্রামের আঃ কাদের শেখের কিশোরী মেয়ে (১৫), এর সাথে প্রায় দেড় বছর পুর্বে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে মোহাম্মদ নাহিদ শেখ নড়াইলের চাচই গ্রামের মুক্তার শেখের বাড়িতে নিয়ে তার স্ত্রী সুফিয়া বেগমের সহযোগিতায় ঘরের মধ্যে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ফলে ওই কিশোরী ৭ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়ে। পরে ওই কিশোরীর পিতা আঃ কাদের শেখ বাদী হয়ে নাহিদকে প্রধান আসামী করে নড়াইলের লোহাগড়া থানায় গত ২৫ জুলাই রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইলের লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে একদল পুলিশ ২৫ জুলাই রাতেই ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার),আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানায়, ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন শেষে ওই কিশোরী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে ২২ ধারায় জবানবন্দী প্রদান করেছে। পুলিশ ধর্ষণে সহযোগিতা করায় গত ২৬ জুলাই শনিবার রাতে আসামী সুফিয়া বেগম (৩৫)কে গ্রেফতার করে এবং গত ২৭ জুলাই শনিবার দুপুরে গ্রেফতারকৃত ওই সহযোগি বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।