শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৯
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

চুয়াডাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

ডেক্সরিপোর্ট  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোখনাথপুর গ্রামে নুরজাহান খাতুন (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী জাহান আলী পলাতক রয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নুরজাহান লোকনাথপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে জাহান আলীর স্ত্রী।

গৃহবধূর বড়ভাই সুন্নত আলী দাবি করেন, স্বামী জাহান আলীসহ পরিবারের লোকজন জাহানারা খাতুনকে প্রতিনিয়ত নির্যাতন করত। শুক্রবার তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে স্বামী জাহান আলী।

ওই রাতেই তার অবস্থার অবনতি ঘটে। পরিবারের লোকজন শনিবার ভোরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। খবর পেয়ে গৃহবধূর বড়ভাই সুন্নত আলী দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করলে থানা পুলিশ মরদেহ উদ্ধর করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

দামুড়হুদা মডেল থানার ওসি আবদুল খালেক জানান, অভিযোগ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না তাকে হত্যা করা হয়েছে কিনা। তার স্বামী জাহান আলী পলাতক রয়েছে।