ডেক্সরিপোর্ট:বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।বুধবার গভীর রাতে তাকে শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন,ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে,বর্তমানে এখানে একটি ওয়ার্ডে ডেঙ্গু রোগী ৭৯ জন। গতকাল সংখ্যা ছিল ৫০ জনে। অর্থাৎ ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৭৯ জন রোগী।
এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১৩৪ জন ডেঙ্গু রোগী। যাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতালে ছেড়েছেন ৫৩ জন এবং মারা গেছেন দুইজন। এছাড়া গৌরনদীতে এক এবং ঝালকাঠীতে একজন মারা গেছেন।