বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২১
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বঙ্গবন্ধুর সমাধি সৌধে পানিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

ডেক্সরিপোর্ট: টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী জাতির জনকের সমাধি সৌধের পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, পাঁচুরিয়া নদী দিয়ে বঙ্গবন্ধু নিজ গ্রামে আসতেন। কিন্তু নদীটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন খালে পরিণত হয়েছে। খুব শীঘ্রই নদীটিকে পুনরুদ্ধারে উদ্যোগ নেবো

এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম উপজেলা হেলিপ্যাড, লঞ্চঘাট এবং উপজেলার পাঁচুরিয়া খাল পরিদর্শন করেন।