মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:০৬
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ভুরুঙ্গামারীতে সাংসদ আছলাম সওদাগরের বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:ভুরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মোঃ আছলাম হোসেন সওদাগর কর্তৃক বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আসলাম হোসেন সওদাগর এমপি তার নিজস্ব তহবীল থেকে ৫ লাখ টাকা উপজেলার শিলখুড়ি ও তিলাই ইউনিয়নের ৫টি ওয়ার্ডের প্রায় ৪ হাজার বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও শুকনা খাবার হিসাবে বিস্কুট বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমদাদুল হক মন্টু, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহ: সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ শাহানারা বেগম মীরা, শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন মাষ্টার, তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দুধকুমর নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। জাতীয় সংসদ সদস্য মোঃ আসলাম হোসেন সওদাগর দুধকুমর নদের ভাঙ্গনের কবল থেকে রক্ষার্থে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।