ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহনে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মনির (২৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার মনাগো বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে রাত ১২ টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত মনির কালমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার মিজানুর রহমানের ছেলে।