শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২০
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁওয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭আহত ২১

ডেক্সরিপোর্ট:ঠাকুরগাঁওয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন।

শুক্রবার ( ২আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ঠাকুরগাঁও থেকে যাত্রীবোঝাই করে নিশাত এন্টারপ্রাইজের একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বাসটি মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় পৌঁছালে, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুগাঁওগামী ডিপজল পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালকসহ পাঁচ যাত্রী নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ গুরুতর আহত ২৩ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে আরও দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহতদের মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।