শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:১৩
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুতে আক্রান্ত বিএমপির উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন

ডেক্সরিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঞা। শুক্রবার তিনি ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন।

এর আগে গত বৃহস্পতিবার তার শারিরীক অসুস্থতার কারনে সন্দেহের বশে বরিশাল বেলভিউ ডায়াগনষ্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষা করান। এতে ডেঙ্গু পজিটিভ ধরা পরে। এরপরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্র্রেরণ করা হয়। এতে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম পিপিএম জানান, ডিসি স্যারের রক্তে প্ল্যাটিলেট কমে গেছে। বর্তমানে তা দেড়লাখের নিচে নেমে গেছে। যাহা ঝুঁকিপূর্ণ। তিনি এখন চিকিৎসাধীন আছেন।

ডিসি মোয়াজ্জেম হোসেনের জন্য সবার দোয়া কামনা করেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।