সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১২
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

ট্রেনে কাটা পড়ে ২ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট  গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আহাকি এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর।

কোনাবাড়ী থানার এসআই শওকত ইমরান জানান, আহাকি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ওই দুই শিশু বসেছিল। সকাল ১০টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ওই দুই শিশু কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর। নিহত একজনের পরনে জিন্স প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট এবং অন্যজনের জিন্স প্যান্ট ও হালকা কালো রঙের ফুল শার্ট রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুল মান্নান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে লাটিম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তারা রেললাইনের পাশে লাটিম খেলছিল। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।