মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

দেশের মানুষকে স্বাবলম্বী করাই বর্তমান সরকারের লক্ষ্য

ডেস্ক রিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ম্যাজিকই হচ্ছে দেশপ্রেম।

সোমবার (১৫ মার্চ) গণভবন থেকে অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশ ইনফ্রাস্টাকচারাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএইডিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষকে স্বাবলম্বী করাই বর্তমান সরকারের লক্ষ্য। দেশের প্রতিটি মানুষই যেন স্বাবলম্বী হতে পারে তথা তাদের জীবনমানের উন্নয়নে কাজ করছি আমরা। সবাই ভাবে আমাদের উন্নয়নই ম্যাজিক। আর আমরা বলি, আমাদের উন্নয়নের ম্যাজিকই দেশপ্রেম।

দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় এ উন্নয়ন সম্ভব হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ধরে এই সরকার ক্ষমতায় আছে ভলেই আজকের এই উন্নয়ন সম্ভব হয়েছে। দেশটাকে সঠিকভাবে জানতে পারলে, দেশকে নিয়ে ভাবলে, দেশের উন্নয়ন করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে যারাই রাষ্ট্রক্ষমতায় ছিলো, তাদের চিন্তাই ছিল কিভাবে বিদেশিদের কাছে হাত পাতা যায়। দেশের মানুষকে আত্মনির্ভরশীল করার কোনো চিন্তাই তাদের মধ্যে ছিল না। যুদ্ধাপরাধী আর পুলিশের হাতে ক্ষমতা থাকলে সে দেশের উন্নয়ন হতে পারে না।

তিনি আরও বলেন, সেখানে আমাদের সরকার ক্ষমতায় এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে কাজ করে আজকের এই দেশ গড়েছি। আজ উন্নয়নশীল দেশ থেকে আমরা স্বল্প উন্নত দেশের কাতারে পৌঁছেছি।

অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্রাস্টাকচারাল ডেভেলপমেন্ট ফান্ডের উদ্বোধন ও সোনালী ব্যাংকের সঙ্গে পায়রা বন্দরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এই খাতের উদ্বোধন এবং স্বাক্ষরিত চুক্তির অধীনে চ্যানেল ড্রেজিংসহ বিভিন্ন উন্নয়ন কাজ হবে। এর ফলে পণ্য পরিবহন যেমন সহজ হবে, তেমনি আরও সচল হবে বন্দর। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে এটি।