বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ২:২১
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো

ডেস্ক রিপোর্ট  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে, এ সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না।

আজ সোমবার (১৫ মার্চ) এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ-সংক্রান্ত ফাইল আমরা পেয়েছি। প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে, আজকেই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে।

বেগম জিয়া এই সময়ে দেশের যে কোনো স্থানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে পারবেন। তবে তিনি বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছেন সচিব।