বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ‘বীরনিবাস’ তৈরি প্রকল্প অনুমোদন

ডেস্ক রিপোর্ট  অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ‘বীরনিবাস’ তৈরি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ১২২ কোটি ৯৯ লাখ টাকা।

এ প্রকল্পসহ মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক বৈঠকে। সবগুলো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ৬১৯ কোটি ৪৫ লাখ টাকা।

প্রসঙ্গত মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধা বাড়ি পাবেন। প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এগুলো তাদের দেওয়া হবে। এজন্য এ প্রকল্প হাতে নিয়ে সরকার।