বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ৪:৫২
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

জাতির পিতার স্বপ্নের সোনার দেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে:পুলিশ সুপার খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়ায় জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্নেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার মোঃ খাইরুল আলম নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

পরে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

এ সময় তিনি বলেন,একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সাধারন জনগনের সেবার মান বৃদ্ধি করতে হবে।আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে যার যার অবস্থান থেকে কাজ করলে এ দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার দেশে পরিনত করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবো। আমরা এখন মুজিব বর্ষে অবস্থান করছি।যার জন্ম না হলে আমরা এ স্বাধীন সার্বভৌম মার্তৃভূমি পেতামনা।তার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এ সোনার বাংলা।বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সমগ্র বাঙ্গালী জাতিকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল এবং মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের শক্তি ও সাহস যুগিয়েছিল। সুতরাং জাতির পিতার স্বপ্নের সোনার দেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে।করোনা মহামারিকালে সমগ্র বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছে।এমন সময়েও জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নের্তৃত্বে আমরা অর্থনৈতিক ভাবেও অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছি।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সিভিল সার্জন,জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, জেলা আওয়ামীলীগের সভাপতি,সেক্রেটারী সহ জেলা আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।