বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১০:০৮
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ফুলবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামে ফুলবাড়িতে সাবেক ছাত্রলীগের নেতা আতাউর রহমান মিন্টু উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আতাউর রহমান মিন্টু এর জন্মস্থান ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নেফুলবাড়ি উপজেলার সাবেক, বর্তমান ছাত্রনেতা ও এলাকাবাসীর আয়োজনে আতাউর রহমান মিন্টু উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার জড়িতদের গ্রেফতারে দাবি জানান তারা।

১৬ মার্চ ফুলবাড়ী কৃতি সন্তান ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কুড়িগ্রাম মজিদা ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান মিন্টু উপর কয়েকজন সন্ত্রাসী হামলা চালায় এতে তার ডান হাতের কব্জি কর্তনসহ মারাত্মকভাবে জখম হয় ,পরে এলাকাবাসী উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে গেল ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

এসময় বক্তব্য রাখেন বড়ভিটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার, বড়ভিটা ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খন্দকার,বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বাতেন,বড়ভিটা ইউনিয়নের যুবলীগ নেতা শফিকুর রহমান রানা,ছাত্রনেতা মিল্টন খন্দকার প্রমুখ।