বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২০
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

সুনামগঞ্জে ধর্মীয় গুজব প্রতিরোধে ইমাম-ধর্মীয় নেতৃবৃন্ধের সাথে মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি  ধর্মীয় গুজব প্রতিরোধে সুনামগঞ্জ জেলা প্রশাসন জেলার শীর্ষ ইমাম ওলামাগণ সহ ধর্মীয় নেতৃবৃন্ধের সাথে মতবিনিময় সভা করেছেন।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।’
ইমাম ওলামাগণ ও ধর্মীয় নেতৃবৃন্ধ, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ কোনো প্রকার গুজবে কান না দিয়ে ধর্মীয় শান্তি-সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে সভায় একমত পোষন করেন।’

সভায় সংরক্ষিত মহিলা (সিলেট-সুনামগঞ্জ) আসনের এমপি এ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, পৌর মেয়ার নাদের বখ্ত, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন উপ পরিচালক মোঃ ছিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার প্রমুখ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জেলার শাল্লায় নোয়াগাঁও এ জলমহাল কেন্দ্রীক পুর্ব বিরেধের জের ধরে এক হিন্দু যুবকের ফেসবুক ষ্ট্যাটাস ও হেফাজতের ইস্যু তৈরী করে গুজব রটিয়ে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুপাটের ঘটনা ঘটে। এ ধরণের ঘটনার পুন:রাবৃক্তি ঠেকাতেই শনিবার জেলা প্রশাসনের আহবানে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।