বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৩:১৫
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

করোনামুক্ত হলেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার করোনা যোদ্ধা মোহাম্মদ আবুল কালাম আজাদ করোনা মুক্ত হয়েছেন। দীর্ঘদিন তিনি ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার(২০মার্চ) করোনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মোঃ সাইফুল ইসলাম শান্ত।এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সহ পুলিশের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ মার্চ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ মার্চ বিকেলে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

তিনি গত বছরের ৭ জুলাই ভোলা আসার পর থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া কোভিড ১৯’র সংক্রমণ রোধে শুরু থেকেই করোনা প্রতিরোধে সম্মুখ সারির করোনা যোদ্ধা হিসেবে মাঠে-ময়দানে ব্যাপক ভাবে কাজ করেছিলেন। সম্প্রতি ভোলার চরফ্যাশন পৌর নির্বাচনে মাঠে থেকে সাধারন মানুষের নিরাপত্তায় নিয়োজিত থেকে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দিয়ে ভোলাবাসীর হৃদয় জয়করে নেন তিনি।