শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৫
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

পিরোজপুরে মায়ের পরকীয়া সম্পর্ক দেখে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের ভণ্ডারিয়ায় নিশা আক্তার (১৩) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২১ মার্চ) সকালে উপজেলার ইকড়ি গ্রামের নিজ বাড়িতে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত নিশা ইকড়ি গ্রামের সৌদি প্রবাসী সোলায়মান হাওলাদার এর মেয়ে। সে ইকড়ি নেছারিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। মায়ের পরকীয়া সম্পর্ক দেখে ফেলা মেয়েটির মৃত্যুর কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় মেয়েটির মা নিপু আক্তারকে আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, মেয়েটির নিজ বাড়িতে সামনের বারান্দায় নিশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দেন। ঘটনার পর থেকে মেয়েটির মা আত্মগোপন করলে এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়। পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে এবং মা নিপু আক্তারকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী সোলায়মান দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে স্ত্রী নিপু আক্তার স্থানীয় দুই ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। নিশা মায়ের এ অপকর্ম দেখে ফেলায় তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হতে পারে বলে এলাকায় গুঞ্জন ওঠে।

এ ব্যাপারে ভণ্ডারিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় ভণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির মা নিপু আক্তারকে আটক করা হয়েছে।