সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

করোনা প্রতিরোধে মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে:এসপি খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম বলেছেন,”মাস্ক পড়ার অভ্যেস কোভিড মুক্ত বাংলাদেশ”দেশে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।এ সময় আমাদের স্বাস্থবিধি মেনে চলতে হবে।করোনা প্রতিরোধে মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে।তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবন যাত্রাকে পরিচালিত করতে পারবো।আমাদের নিজেদের প্রয়োজনে আমরা স্বাস্থবিধি বজায় রেখে সঠিক ভাবে মাস্ক পরিধান করে মহামারি করোনা প্রতিরোধে যুদ্ধ চালিয়ে যাব।

সোমবার(২২মার্চ)বিকালে কুষ্টিয়া মডেল থানাধীন হরিপুর ইউনিয়নের বাজার এলাকায় করোনা প্রতিরোধে গন সচেতনতামুলক প্রচারনা কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে মাস্ক পড়ার বিকল্প নেই।স্বাস্থবিধি বিধি মেনে সঠিক নিয়মে মাস্ক পরিধান করলে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে পারবো।এ জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যর প্রতি বিশেষ ভাবে নজর রাখতে হবে যাতে আমরা অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই।এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখতে হবে।তাই আসুন আমরা যে যার যার অবস্থান থেকে সচেতন হয়ে সবাই স্বাস্থবিধি মেনে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করে দেশের অর্থনীতির চাকা সচল রাখি।

পরে এসপি খাইরুল আলম করোনা প্রতিরোধে সাধারন পথচারী,রিকসা চালক,শ্রমিক ও দোকানের কর্মচারীদের মাঝে মাঝে মাস্ক বিকরণ করেন।এসময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম,কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সহ অফিসার ও ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের জনগণ।