নিজস্ব প্রতিবেদক পিরোজপুরে মানবতামানবতার ফেরিওয়ালা গরীব দুঃখী অসহায় দরিদ্র মানুষের বন্ধু ৬নং শারিকতলা ডুমরিতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আজমীর হোসেন মাঝি।
পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের গুয়াবাড়ীয়া গ্রামের মরহুম আলী মাঝির পুত্র মোঃ আজমীর হোসেন মাঝি।এলাকার সনামধন্য ও আওয়ামী পরিবারের সন্তান আজমীর মাঝি বিগত ২০০০ সাল থেকে অদ্যাবধি ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে থেকে এলাকার সাধারন মানুষের কল্যানে নিবেদিত আছেন।
জনবান্ধব এই নেতা শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদান রেখে ইতিমধ্যই সাধারন জনগনের হৃদয়ের মনিকোঠায় নিজেকে স্থান করে নিতে সক্ষম হয়েছেন।
দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিলে যখন জনজীবন স্থবির হয়ে গিয়েছিল সে সময়ে প্রায় তিনহাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।এছাড়াও করোনা প্রতিরোধে মাস্ক,সাবান,হ্যান্ড ওয়াশ,হ্যান্ড স্যানিটাইজার বিতরন এবং জনবহুল স্থানে হাত ধোয়ার ব্যাবস্থা করেছিলেন তিনি।
মানবতার ফেরিওয়ালা সাধারন মানুষের জনকল্যানে নিবেদিত এ নেতা প্রতিবছর রমজানে প্রায় ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।পবিত্র ঈদুল আযহা ও ঈদুল ফিতরেও ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।এলাকার ৫ম ও ৮ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের বই,খাতা,কলম প্রদান করেন।
এছাড়াও শীত কালে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র সহ এলাকার ভাংগা রাস্তা মেরামত ও শাকো পুল এবং মাটির রাস্তা নির্মান করে এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছেন।
মানবতার ফেরিওয়ালা আজমীর হোসেন মাঝি বিভিন্ন সময়ে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন ও নগদ অর্থ বিতরন সহ দুর্যোগ কালীন সময় ও দুর্যোগ পরবর্তী সময়ে সাধারন মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃক্ষের সাথী হয়ে জনকল্যানে নিজেকে সপে দিয়েছেন।এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় দুটি সংগঠনের মাধ্যমে প্রায় ১০ হাজার বৃক্ষ রোপন করেছেন তিনি।
এমন একজন জনমুখী মানুষকে গরীব আসহায় মানুষের খেদমত করে এলাকার সামগ্রীক উন্নয়নের কান্ডারী হিসেবে পরিনত করার সময় এসেছে।আর তাইতো চারিদিক থেকে সাধারন জনগনের সাড়া পেয়ে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন অসহায় মানুষদের ভরসাস্থল আজমীর হোসেন মাঝি।