কামরুজ্জামান শাহীন,ভোলা:ভোলায় জেলা প্রশাসনের আয়েজনে পবিত্র ঈদু উল আযহা উপলক্ষে সাধারন মানুষের ঈদ ও ঈদ পরবর্তী চলাচলে নিরাপত্তা নিশ্চিত সক্রান্তে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরবার(৪আগস্ট) বিকাল ৪টার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা জেলা প্রশাসক মো.মাসুদ আলম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কোস্টগার্ডের জোনাল কমান্ডার এস এম মঈন উদ্দিন,ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এসময় আরো উপস্থিত ছিলেন নৌ পুলিশের ওসি, টিআই, সদর ট্রাফিক ভোলা। লঞ্চ মালিক সমিতির সদস্যরা, স্পিড বোট মালিক সমিতির সভাপতি,
সম্পাদক, ইলেক্ট্রি ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ, এবং জেলা পুলিশের অফিসার ও সদস্যরা।