বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৬
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

বাকেরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে মারধর ও দোকান ভাংচুরের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি  বরিশালের বাকেরগঞ্জের কবাই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম সবুজের এক সমর্থককে মারধর এবং আরেক সমর্থকের মোল্লারহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগন এবং মোল্লারহাটের ব্যবসায়ীদের উদ্যোগে

রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোল্লারহাট বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোল্লারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন খান খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. কবির হাওলাদার, হিরন ফকির, মতি হাওলাদার, আবু জাফর হাওলাদার, হাবিব মাস্টার ও রফিকুল ইসলাম। মানববন্ধনকালে বাজারের সকল দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

বক্তারা অভিযোগ করেন, গত শনিবার রাত ৮টার দিকে কবাই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জহিরুল হক বাদল তালুকদারের নেতৃত্বে মোটর সাইকেলযোগে একদল দুর্বৃত্ত মোল্লারহাট বাজারে গিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম সবুজের সমর্থক সদস্য প্রার্থী মো. কবির হাওলাদারকে মারধর করে।

এ সময় তিনি প্রান বাঁচাতে মোল্লারহাট বাজারের হিরন ফকিরের মুদি দোকানে আশ্রয় নিলে সন্ত্রাসীরা ওই দোকান ভাংচুর করে। এ সময় তারা দোকান মালিক হিরন ফকিরকে মারধর এবং তার দোকানের মালামাল লুট করে বলে অভিযোগ করেন বক্তারা। মানববন্ধন থেকে হামলাকারী সন্ত্রাসীদের সনাক্ত করে গ্রেফতারের দাবী জানানো হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন কবাই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জহিরুল হক বাদল তালুকদার।