শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, সকাল ১০:৩৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হত্যার পর নারীর লাশ ফেলল ধানক্ষেতে

ডেস্ক রিপোর্ট  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ধানক্ষেতে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার সীমান্তবর্তী গালাহার নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নির্যাতন করে ওই নারীকে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।

জানা যায়, স্থানীয় এলাকাবাসী ওই নারীর মরদেহ গালাহার নামক স্থানে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ লাশটি দেখে সিআইডির ফরেনসিক বিভাগকে অভহিত করে।

তবে এখনও ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার এসআই শাওন চক্রবর্তী জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।