সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১৩
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ব‌রিশা‌লে পুলিশের বি‌শেষ অ‌ভিযানে চোরাই মালামালসহ চোর চ‌ক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট:ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ (বিএমপি)’র বিশেষ অভিযানে বিপুল প‌রিমান চোরাই মালামালসহ চোর চ‌ক্রের ৮ সদস্য‌কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৫ আগষ্ট) বেলা সা‌ড়ে ১১ টায় নগ‌রের চাঁদমা‌রিস্থ অ‌ফিসার্স মে‌সের সভাক‌ক্ষে সংবাদ স‌ম্মেল‌নে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাব উদ্দীন খানএ কথা জানান।

সংবাদ স‌ম্মেল‌নে পু‌লিশ ক‌মিশনার মোঃ শাহবু‌দ্দিন খান ব‌লেন, হঠাৎ ক‌রেই ব‌রিশাল নগ‌রে দি‌নের বেলায় চু‌রির ঘটনা বৃ‌দ্ধি পায়। যার সূত্র ধ‌রে মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের দ‌ক্ষিন বিভাগ ও ম‌ডেল থানা পুলিশের বি‌শেষ অ‌ভিযানে সংঘবদ্ধ চোর‌দের মূল হোতাসহ ৮ জন‌কে গ্রেফতার ক‌রা হয়।

এরা হ‌লো, নগ‌রের নিউ ভা‌টিখানা এলাকার বা‌সিন্দা ও চোরচ‌ক্রের অন্যতম সদস্য আ‌নোয়ার হো‌সেন (২৭), একই এলাকার বা‌সিন্দা মোঃ রিয়াদ (২৫), আমানতগঞ্জ এলাকার জিতু আহ‌ম্মেদ (৪০), পলাশপুর এলাকার ত‌হিদুল ইসলাম (২৮), আজগর আলী সড়‌কের ক‌বির গাজী (২৫), ভা‌টিখানা এলাকার র‌নি (১৯), কাটপ‌ট্টি এলাকার বা‌সিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী শ্যামল দে (৫৮) এবং ব‌রিশাল সদর উপ‌জেলার চর‌মোনাই এলাকার আ‌লিফ (২৪),

‌পু‌লিশ ক‌মিশনার ব‌লেন, অ‌তি‌রিক্ত উপ পুলিশ ক‌মিশনার (দ‌ক্ষিন) মোঃ আকরামুল হাসান এর নেতৃত্বে ৪ আগষ্ট দিন ও রাত মি‌লি‌য়ে চলমান অ‌ভিযা‌নে ‌চোর‌দে‌র আট‌কের পাশাপা‌শি‌ বিপুল চোরাই মালামাল উদ্ধার করা হয়।

এগু‌লোর ম‌ধ্যে ১৫ টি মোবাইল সেট, ৪ টি ল্যাপটপ, ১ টি ট্যাব, ১ টি ডিএসএলআর ক্যা‌মেরা, ১ টি হ্যা‌ন্ডি ক্যামেরা, ২ জোড়া স্ব‌র্ণের বালা, ১ টি স্ব‌র্ণের চেইন, ৫ টি ছোট স্ব‌র্ণের আং‌টি, ৭ টি স্ব‌র্ণের নাকফুল, নগদ ১ লাখ ৪ হাজার টাকা, ১ টি ক‌ম্পিউটার কি বোর্ড, ১ টি কড‌লেস মাউথ স্পিকার, ৩ টি তালা ভাঙ্গার সরঞ্জাম র‌য়ে‌ছে।