সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:১৯
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

নড়াইলে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে সাপের কামড়ে মেরিনা বেগম (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মেরিনা সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী।

নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মেরিনার ভাই জামাল শেখ, জানান, মেরিনার নিজ ঘরে একটি বিষধর সাপ শুক্রবার সকালে দংশন করলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক এন্টিভেনাম সরবরাহ না থাকায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। এখানে তিনি মারা যান।