সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৭
শিরোনাম :
স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা

ঢাকা-রংপুর মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

মিজানুর রহমান,জবি,ঢাকা: ঢাকা-রংপুর মহাসড়কের ধানকান্দি থেকে বগুড়া সদর পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার ঢাকা-রংপুর মহাসড়কে তীব্র যানজট দেখাগেছে।যানজটের কারণে মহাসড়কের এই রাস্তাটুকু পার হতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত সময় লাগে। সবচেয়ে বেশি যানজট হয় বগুড়ার তিনমাথা রেলগেট ও মহাস্থানহাট এলাকায়। যানজটের কারণে রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী দূূরপাল্লার বাস সঠিল সময়ে নির্ধারিত গন্তেব্যে পৌঁছাতে পারেনি। এসব বাসের অন্যদিনের চেয়ে চারগুণ সময় বেশি লেগেছে।
শ্যামলী বাসের চালক মিনহাজুল বলেন, ‘এই যানযটের কারণ হচ্ছে অনেক ড্রাইভাররা রাস্তায় গাড়ি রেখে গাড়ির মধ্যেই ঘুমায় এছাড়া রাস্তার যেখানে সেখানে  গাড়ি পার্কিং করে রাখে, মূলত এসব করণে এই তীব্র যানযটের সৃষ্টি হয়েছে’।
এসময় বিভিন্ন বাসের চালকরা পুলিশ কে আরো তৎপরতার সাথে তাদের দায়িত্ব পালন করার কথা বলেন।